Home / Entertainment / মিথিলার ‘প্রেমে পড়া বারণ’ 

মিথিলার ‘প্রেমে পড়া বারণ’ 

বেশ কয়েকটি ইউটিউব সিরিজে কাজ করেছেন মিথিলা পালকর। ওটিটিতেও অভিনয় করেছেন। ইরফান খান, দলকির সালমানের সঙ্গে 'কারওয়া' ছবিতে কাজ করেছিলেন। তাকে শেষ দেখা গেছে বলিউড ছবি 'ত্রিভঙ্গ'তে। 

মিথিলার কোঁকড়ানো চুলে যেন ঢেউ খেলে যায় কত হৃদয়। এবার বাংলা গান গেয়ে আবারও মন জয় করলেন এই মারাঠিকন্যা।

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন মিথিলা। সেখানে দেখা গেছে তিনি গান গাইছেন। তাও আবার বাংলা গান। টালিউডের 'সোয়েটার' সিনেমার 'প্রেমে পড়া বারণ' গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। মিথিলা সেই গানটিই গেয়েছেন। 

মারাঠিকন্যা বাংলা গানটি যে বেশ মন দিয়ে শিখেছেন তা শুনেই বোঝা গেছে। সেলফি ক্যামেরায় নিজেই ভিডিও বন্দি করেছেন গানটি। তার বাঙালি ভক্তরা ইতোমধ্যে গানটি শেয়ার করতে শুরু করেছেন নেটমাধ্যমে।

তবে এই প্রথম নয়, এর আগেও বাংলা গান গেয়েছেন মিথিলা। 'অন্তহীন' ছবির 'ফেরারি মন' গেয়ে আপলোড করেছিলেন কোনো এক বৃষ্টির দিনে। লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গান, 'না যেও না-রজনী এখনো বাকি' গানটিও আয়ত্ত করে ফেলেছেন মিথিলা। সেই গানও শুনেছেন তার ভক্তরা। এবার তার 'প্রেমে পড়া বারণ' শুনে যেন আরও বেশি করে প্রেমে পড়ে যাচ্ছেন দর্শকরা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *