Home / Entertainment / ঈদে সিনেমাশূন্য মিম

ঈদে সিনেমাশূন্য মিম

গত কুরবানি ঈদে ‘পরাণ’ নামে একটি সিনেমা দিয়ে দর্শক মাতিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছরে তো বটে, মিমের ক্যারিয়ারেও এটি সেরা ব্যবসাসফল সিনেমা ছিল। তবে এবারের ঈদে এ নায়িকা অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। 

অবশ্য কুরবানি ঈদে তার অভিনীত দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ নামে একটি সিনেমা মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। কলকাতার ওটিটি প্ল্যাটফরম হৈ চৈ’র জন্য তৈরি করা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন হান্ট ডাউন’ ওয়েব সিরিজটি প্রচারে আসবে ওই সময়। 

কলকাতায় সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মানুষ’ সিনেমাটিও কুরবানি ঈদের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন জিৎ। তাই রোজার ঈদে আপাতত সিনেমা বিষয়ক কোনো ব্যস্ততা নেই এ নায়িকার। জানিয়েছেন, অবসরের এ সময়টা কাটাতে চলতি মাসের মাঝামাঝি সপরিবারে মুম্বাই (ভারত) যাবেন তিনি। থাকবেন দুই থেকে তিনদিন। মুম্বাই থেকে যাবেন কলকাতা। সেখানে ২৮ এপ্রিল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহন শেষে পরের দিন ঢাকায় ফিরবেন। 

মিম বলেন, ‘ঈদে আমার কোনো সিনেমা নেই। যেহেতু নাটকেও অভিনয় করি না, তাই কোনো নতুন নাটকেও দেখা যাবে না। তবে আশা করছি আগামী কুরবানির ঈদ হবে আমার জন্য উপভোগ্য।’

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *