Home / Entertainment / শাবনূরের যন্ত্রণায় ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেন না পূর্ণিমা!

শাবনূরের যন্ত্রণায় ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেন না পূর্ণিমা!

বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পূর্ণিমা। শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন।তবে পূর্ণিমা দেশে থাকলেও তাকে সিনেমায় তেমন একটা দেখা যায় না।

তবে বিভিন্ন টিভি শো ও অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে আছেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি শহরে শাবনূরের সঙ্গে দেখা করে আড্ডায় মেতেছেন পূর্ণিমা। 

সেখান থেকে ফেসবুক লাইভে এসে আড্ডা দিয়েছেন এই দুই তারকা।  এ সময় পূর্ণিমা বলেন, ‘আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। আপু তখন সুপারডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিনা এবং কোনো ছবির ধারে কাছে যেতে পারছি না। যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন— কী এক্সপ্রেশন দাও, শাবনূরের মতো করো। শাবনূরকে নকল করো। শাবনূরকে কপি করো। সবাই বলছে যে, শাবনূরের এক্সপ্রেশন দেখছ? ওর চোখ কথা বলে ঠোট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি তখন বলতাম জ্বি জ্বি, আমি কর্নারে গিয়ে কান্না করতাম।’

এদিকে পূর্ণিমাকেও প্রশংসায় ভাসান শাবনূর। দীর্ঘদিন পর পূর্ণিমার সঙ্গে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন শাবনূর। বলেন, ‘আমি আবেগে আপ্লুত পূর্ণিমাকে দেখে। সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখে খুব ভালো লাগতেছে।’

নিজেদের সম্পর্ক নিয়ে এক ফাঁকে শাবনূর বলেন, ‘অনেকেই মনে করে আমাদের দুজনের সম্পর্ক দা-কুমড়ার মতো। আসতে কিন্তু তা নয়। আপনাদের ভুল ধারণা, আমাদের দুজনের কিন্তু দা-কুমড়ার সম্পর্ক না।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *