Home / Entertainment / হৃত্বিক-সাবার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল

হৃত্বিক-সাবার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল

বেশ কিছু দিন ধরেই অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে হৃতিকের প্রেম নিয়ে চলছিল নানা কথা। গত বছর করণ জোহরের জন্মদিনের পার্টিতে নিজেদের সম্পর্কের কথা সবার সামনে স্বীকার করে নিয়েছিলেন হৃত্বিক-সাবা। 

এর পর থেকে মাঝে মধ্যেই তাদের একসঙ্গে দেখা যায় বিটাউনের নানা জায়গায়। কখনো সাবার হাতে হাত রেখে বিমানবন্দরে আসেন হৃতিক, কখনো ছুটির দিনে পোস্ট। লুকোচুরি নয়। বরং ফটোগ্রাফারদের সামনেই প্রেমে সিলমোহর দিয়েছিলেন তারা।

ফের ফটোগ্রাফারদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন হৃত্বিক ও সাবা আজাদ। হৃত্বিককে বিদায় জানাতে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন তার বান্ধবী ৷ সেখানেই তাদের একান্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফাররা। 

ভারতের সংবাদমাধ্যমে জানা গেছে, হৃত্বিক তার আসন্ন ফিল্ম ফাইটারের শুটিংয়ের জন্য হায়দরাবাদে যাচ্ছিলেন। একটি ভিডিওতে হৃতিক ও সাবাকে তাদের কালো রঙের বিলাসবহুল গাড়িতে দেখা যায়। বাদামি রঙের কার্গো প্যান্টের সঙ্গে একটি জলপাই রঙের টি-শার্টে হৃত্বিক। তার লুককে আরও এলিগ্যান্ট করেছে একটি সবুজ জ্যাকেট, টুপি ও হলুদ চশমা। অন্যদিকে সবুজ ট্রাউজার ও ধূসর ক্রপ টপে খোলা চুলে মোহময়ী দেখাচ্ছিল সাবা আজাদকে৷ 

প্রকাশ্যেই চুমুতে মাতলেন তারা। একে অন্যকে জড়িয়ে ধরে ভালোবাসায় ভরিয়ে দিলেন। আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফাররা। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *