Home / Entertainment / ডিএমএসে আরিফুল ইসলাম মিঠু সপ্তাহ

ডিএমএসে আরিফুল ইসলাম মিঠু সপ্তাহ

দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি শুদ্ধ বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে। হাতে নিয়েছে একের পর ব্যতিক্রমী সব উদ্যোগ। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ‘শুদ্ধ বাংলা গানের মিছিল’ স্লোগান নিয়ে এবার আয়োজন করছে প্রখ্যাত সংগীতশিল্পী আরিফুল ইসলাম মিঠুর ছয়টি গান নিয়ে বিশেষ আয়োজন ‘আরিফুল ইসলাম মিঠু সপ্তাহ’। 

rnrn

এ আয়োজনে টানা ছয় দিন ডিএমএসের ইউটিউব চ্যানেল মিঠুর ছয়টি গান-ভিডিও প্রকাশ করা হবে। গানগুলো হলো- ‘আজও ভুলিনি তোমায়’, ‘এ মনেরই যত রঙিন স্বপ্নে’, ‘এখনো কি মেঘে ভেজে হাত’,?‘এখন কত রাত’, ‘মনের কথা থাকনা মনে’, ‘সুন্দর তুমি তাই’। সবগুলো গানের ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। 

rnrn

৮ এপ্রিল শনিবার থেকে ১৩ এপ্রিল বৃহস্পতিবার চলবে এ আয়োজন। এ প্রসঙ্গে আরিফুল ইসলাম মিঠু বলেন, ‘আমি আপ্লুত। যখন শুনলাম আমার গানগুলো নিয়ে ডিএমএস এমন একটি ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে, তখন থেকেই অন্যরকম এক আনন্দ অনুভব করছি। সেই সাথে নিজেকে নিয়ে নিজের গর্ব হচ্ছে। ধ্রুব দা’কে (ডিএমএসের কর্ণধার) অশেষ ধন্যবাদ। আমি আশা করছি গানগুলো আমার শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *