Home / Entertainment / ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেই ছেলেটি এখন কেমন আছেন?

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেই ছেলেটি এখন কেমন আছেন?

প্রায় ২৫ বছর আগে মুক্তি পাওয়া বলিউডের সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে একটি ‘কুছ কুছ হোতা হ্যায়’। যে সিনেমায় ছিল শাহরুখ খান ও কাজল। এ ছাড়াও আরও একজন ছিল এ সিনেমায়। যে সারারাত আকাশের তারা গুনত। মনে আছে ছোট্ট সেই সর্দারের কথা?

সেই ছোট্ট পাঞ্জাবি সর্দারের কথা, যার নাম পারজান দস্তুর। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমা পারজানের সেই দৃশ্যগুলোর একটি ভিডিও পারজান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পিন পোস্ট করে রেখেছেন। সেই ছবিতে শাহরুখের কোলে থাকা সেই পারজান দস্তুর এখন আর ছোট নেই। বছর দুই আগে বিয়েও সেরে নিয়েছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত সিনেমা ‘পাঠান’। সিনেমাটি বক্স অফিসের অনেক রেকর্ড গুঁড়িয়ে দিচ্ছে। কয়েক দিন আগে ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করেন পারজান। ছবির ক্যাপশনে তিনি লেখেন- ‘যখন পাঠানের সঙ্গে পারজানের সাক্ষাৎ’ এই ক্যাপশনে ছবিটি শেয়ার করেন তিনি।

এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেরই একটা প্রশ্ন। ‘এখনো কি তারা গুনছ?’ যার মানে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সেই পারজানকে সবাই এখনো মনে রেখেছে। মনে রেখেছে ছবিতে ‘তুস্যি যা রাহে হো…তুস্যি না যাও’–এর মতো সংলাপগুলোও। ‘কহো না প্যায়ার হ্যয়’, ‘মহব্বতে’, ‘জুবেইদা’, ‘কাভি খুশি কাভি গম’, ‘হাম তুম’ ইত্যাদি ছবিতে শিশু অভিনেতা হিসেবে দর্শকদের মন জয় করা পারজানকে এখন আর বড় পর্দায় দেখা যায় না। তবে কাজ করে যাচ্ছেন ক্যামেরার পেছনে। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন বেশ কিছু সিনেমায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *