
বারবার খুনের হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। যার ফলে তার নিরাপত্তা যাতে একেবারে নিশ্ছিদ্র হয়, সেই ব্যবস্থাই করা হলো এবার।
rnrn
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে হুমকি আসার পরই সালমান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু একবার নয়, একাধিকবার ই-মেইলে এবং চিঠির মাধ্যমে এই অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছে।
rnrn
এরপর থেকেই আঁটসাঁট করা হয়েছে তার নিরাপত্তা। তার সুরক্ষাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ পরিবার-পরিজনের কাছে। এর মাঝেই এবার সালমান কিনলেন বুলেটপ্রুফ গাড়ি নিসান পেট্রল এসইউভি।
rnrn
এখনো পর্যন্ত ভারতীয় বাজারে আসেনি এই গাড়ি। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে এই গাড়িটি। ইতোমধ্যেই এই গাড়ি করেই নিজের আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর প্রচারে যাচ্ছেন ভাইজান। ভারতীয় মুদ্রায় গাড়িটির মূল্য প্রায় ৪৫.৮৯ লাখ টাকা।
rnrn
বুধবার মায়ানগরীতে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকে হাজির হন সালমান। সেখানেই সালমানকে খুনের হুমকি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাব দেন অভিনেতা।
rnrn
হাসিমুখে সালমান বলেন, আমি সবার ভাইজান নই, কারও কারও আবার ‘জান’ও আমি। তিনি বলেন, আমি তাদের জন্য ভাইজান, যারা আমার ভাইয়ের মতো এবং যাদের আমি বোন হিসেবে দেখি। স্বাভাবিকভাবেই অভিনেতার এ উত্তরে সাংবাদিক বৈঠকে হাসির রোল ওঠে।
অনলাইন ডেস্ক





