Home / Entertainment / যে রোগে ত্বকের সৌন্দর্য হারাচ্ছেন এই নায়িকা

যে রোগে ত্বকের সৌন্দর্য হারাচ্ছেন এই নায়িকা

দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন। এবার জানা গেল দক্ষিণী আরেক অভিনেত্রী মমতা মোহনদাসের অসুস্থতার কথা।

সোশ্যাল মিডিয়ায় মালয়ালাম অভিনেত্রী মমতা নিজেই অসুস্থতার খবর জানিয়েছেন। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আগে থেকেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন অভিনেত্রী মমতা। এবার ত্বকের ঔজ্জ্বল্য হারাচ্ছেন। তার মুখ বিবর্ণ হয়ে যাচ্ছে।  সঙ্গীতশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে।

নিজের ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করে মমতা লেখেন, ‘ত্বকের রং হারাচ্ছি আমি’। মমতা শ্বেতি অর্থাৎ ভার্টিলিগো রোগে আক্রান্ত।

২০১০ সাল থেকে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এই অভিনেত্রী। প্রথমবার লিমফ্যাটিক সিস্টেমে ক্যানসার ধরা পড়ে। ২০১৩ সালে স্তনের ক্যানসারে আক্রান্ত হন মমতা। এরপর থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলেছে তার। এর মধ্যেই শ্বেতি ধরা পড়ল তার শরীরে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mamta Mohandas (@mamtamohan)

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *