সোনাক্ষীকে কটাক্ষ করে ফের বিতর্কের মুখে কঙ্গনা

Written by

in

ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউত বলিউড ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত। বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও রাজনীতির মাঠে সরব উপস্থিতি রয়েছে তার। নানা বেফাঁস মন্তব্যে বরাবরই সিদ্ধহস্ত তিনি। সে ধারাবাহিকতায় আবারও বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এবার কারও নাম উল্লেখ না করেই এক সহ-অভিনেত্রীকে কটাক্ষ করেছেন তিনি। ওই অভিনেত্রীর চেহারা, পোশাক, ভাষা ও ব্যক্তিগতজীবন নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন কঙ্গনা রানাউত।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেই পোস্টে কঙ্গনা রানাউত লিখেছেন— ‘নাম নেব না, তবে এক জিহাদি মোটা অভিনেত্রী লাফিয়ে লাফিয়ে নিট আন্দোলন নিয়ে ভিডিও বানাচ্ছিল। কিন্তু ঝাড়খন্ডের আন্দোলনের সময় তার মুখ বন্ধ ছিল।’

 তিনি বলেন, ‘আমাকে নিয়েও এ ধরনের অনেক ভুয়া খবর ছড়ানো হচ্ছে। এটিও সম্পূর্ণ মিথ্যা। আমি কাউকে অপমান করতে চাই না। তবে লক্ষ করেছি— ইদানীং এক অভিনেত্রী এমন পোশাক পরেন এবং এমনভাবে কথা বলেন, যেন তিনি একজন পকেটমার। তিনি হাফপ্যান্ট পরেন, উল্টো করে ক্যাপ পরেন। আন্দোলনকারীদের নর্দমাছাপ আচরণকে সমর্থন করতে গিয়ে পকেটমারের মতো ভাষায় কথা বলেন।’

কঙ্গনা রানাউত বলেন, আমার সব সময়ই মনে হয়, একজন মানুষের পোশাক তার চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে। আমার প্রিয় সহ-অভিনেত্রী, যদি আপনার পুরুষ সঙ্গী আপনাকে একজন পকেটমারের মতো অনুভব করিয়ে থাকে, তাহলে আমি দুঃখিত। আগে আপনি খুব পরিপাটি পোশাক পরতেন, মার্জিতভাবে কথা বলতেন। আপনার কী হয়েছে? যদিও আপনার মতামত অবশ্যই আপনার নিজস্ব। তবে নিজের স্টাইলের দিকেও একটু নজর দিন। প্রয়োজনে আমি সাহায্য করতে প্রস্তুত বলে জানান এ ঠোঁটকাটা অভিনেত্রী।

পোস্টটি শেয়ার করার পর একটি ভিডিওবার্তাও প্রকাশ করেন কঙ্গনা রানাউত। সেখানে তিনি বলেন, কিছু সহ-অভিনেত্রী দীর্ঘদিন ধর্ম ও রাজনীতির মতো বিষয়ে নিরপেক্ষ ছিলেন। কিন্তু বিয়ের পর হঠাৎই কট্টর বামপন্থি হয়ে গেলেন।

অভিনেত্রী বলেন, এতে আমার কোনো আপত্তি নেই। সংবিধান সবাইকে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। কিন্তু আমি আগে একজন মধ্যপন্থি হিন্দু ছিলাম। এখন যদি আমি সংঘী হয়ে উঠি, তাহলে আমাকে কেন কটাক্ষ করা হবে? আমি কেন বদলাতে পারব না? তিনি বলেন, আমি অনেক বছর আগে আধুনিক ছিলাম। এখন যদি আমি একজন কট্টর হিন্দু হয়ে উঠি, তাতে অন্যদের আপত্তি কোথায়?

যদিও কঙ্গনা কোথাও কারও নাম উল্লেখ করেননি, তবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের ধারণা— তার এই মন্তব্য অভিনেত্রী সোনাক্ষী সিনহার উদ্দেশেই করা। কারণ আন্দোলনের পক্ষে প্রকাশ্যে কথা বলা অল্প কয়েকজন বলিউড তারকার একজন সোনাক্ষী। আন্দোলন নিয়ে তিনি একাধিক ভিডিও প্রকাশ করেছিলেন। সেই ভিডিওগুলোর বেশিরভাগেই দেখা গেছে কাবে শর্টস ও ক্যাপ পরা অবস্থায়।

কঙ্গনা রানাউতের এসব মন্তব্যের তীব্র সমালোচনা হয় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে। গায়ক বিশাল দাদলানি, অভিনেতা সোনু সুদসহ অনেক পরিচিত তারকা তার বক্তব্যের বিরোধিতা করেন। কারণ সমালোচনার মধ্যেই কঙ্গনার পুরোনো সিনেমার দৃশ্য ও সাহসী ফটোশুটের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের অনেকেই দাবি করেন, একসময় কঙ্গনা রানাউতও তার ব্যক্তিগতজীবন, সম্পর্ক ও পোশাকের কারণে আলোচনায় ছিলেন। অথচ এখন তিনিই নতুন প্রজন্মের একই বিষয়গুলোরই সমালোচনা করছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *