Home / Entertainment / শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা

শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বহুল আলোচিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং জবাবদিহির দাবিতে চলমান ছাত্র আন্দোলনের মুখে তিনি এ সিদ্ধান্ত নেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা, বিজয় ভার্মা, মালাইকা অরোরা, প্রাজক্তা কোলিসহ অনেকেই নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রী সোনাক্ষী সিনহা ইনস্টাগ্রাম স্টোরিতে সংশ্লিষ্ট সংবাদটি শেয়ার করে করতালির ইমোজি ব্যবহার করেন।

পরে আন্দোলনকারী সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের প্রতিক্রিয়ার একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘ভাই, কী করে ফেললে!’

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ইনস্টাগ্রাম স্টোরিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসংক্রান্ত একটি সংবাদ শেয়ার করেন। যদিও তিনি কোনো মন্তব্য লেখেননি, কয়েকটি ইমোজির মাধ্যমে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পোস্টের মন্তব্যে অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা প্রাজক্তা কোলি লেখেন, ‘বিগ, বিগ, বিগ উইন!’ একইভাবে মালাইকা অরোরা, ডায়ানা পেন্টি, শিবানি আখতার এবং তিসকা চোপড়াও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

কৌতুক অভিনেতা বীর দাস ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘বন্ধুরা’।

এর সঙ্গে তিনি জোড় করা হাত, ভারতের জাতীয় পতাকা ও লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘তোমরা সেই বইয়ের একটি ছোট বাক্যের একটি শব্দ ফিরিয়ে এনেছ, যেটা আমরা স্কুলে পড়েছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম। সামনে যা-ই ঘটুক, আজ তোমরাই জিতেছ। এবার উদযাপন করো।’

অন্যদিকে অভিনেতা বিজয় ভার্মা নিজের ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের একটি ছবি পোস্ট করে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার জনপ্রিয় গান চান্না মেরেয়া থেকে একটি লাইন উদ্ধৃত করেন। তিনি লেখেন, ‘আচ্ছা চলতা হুঁ… দোয়ায়োঁ মে ইয়াদ রখনা।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *