স্বস্তিকাকে ‘রাক্ষসী’ বলে কটাক্ষ, জবাবে যা বললেন নতুন ‘দিদি’

Written by

in

টালিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়’দিদি নম্বর ১’-এর নতুন দিদি। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা রচনা ব্যানার্জির পরিবর্তে সঞ্চালকের আসনে বসেছেন তিনি। নতুন ভূমিকায় তাকে ঘিরে যেমন কৌতূহল তৈরি হয়েছে, ঠিক তেমনই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের মন্তব্যও। তবে সমালোচনাকে গুরুত্ব না দিয়ে বরং নিজের স্বভাবসিদ্ধ রসবোধেই জবাব দিলেন অভিনেত্রী  স্বস্তিকা মুখোপাধ্যায়। 

সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেই পোস্টে তিনি লিখেছেন— যদি কেউ তাকে কোনো কাল্পনিক চরিত্রের সঙ্গে তুলনা করতেই চান, তাহলে ‘রাক্ষসী’ নয়; বরং ‘শাকচুন্নি’ বললেই তিনি বেশি খুশি হবেন। 

কারণ বাংলা লোককথার এ চরিত্রটির প্রতি তার আলাদা দুর্বলতা রয়েছে। এমনকি তার অভিনীত জনপ্রিয় চরিত্র ‘কদলীবালা’-র প্রসঙ্গও টেনে আনেন তিনি। সব মিলিয়ে গোটা পোস্টেই ছিল রসিকতায় ছোঁয়া।

স্বস্তিকার এ হালকা মেজাজের প্রতিক্রিয়া মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই অভিনেত্রীর আত্মবিশ্বাস ও হাস্যরসের প্রশংসা করেছেন। নেটিজেনদের একাংশের মতে, সফল ও প্রতিভাবান নারীদের এমন কটাক্ষের মুখে পড়তেই হয়।

অনেকে লিখেছেন— ‘নিজের শর্তে বাঁচতে জানেন বলেই স্বস্তিকাকে নিয়ে এত আলোচনা।’ আবার কেউ কেউ নতুন সঞ্চালিকা হিসেবে তার সহজ-সরল উপস্থাপনাকে প্রশংসা করেছেন। তাদের মতে, অতিরিক্ত নাটকীয়তার বদলে স্বাভাবিক ভঙ্গিতে দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করতে পারছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *